1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর খুনিদের বিচারের দাবীতে বগুড়ায় যুবলীগের স্মারকলিপি - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বঙ্গবন্ধুর খুনিদের বিচারের দাবীতে বগুড়ায় যুবলীগের স্মারকলিপি

  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩০২ জন পঠিত
মোঃ সবুজ মিয়া, বগুড়া :  বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবীতে বগুড়ায় যুবলীগের স্মারকলিপি প্রদান। বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবীতে পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বগুড়া জেলা যুবলীগ।
রবিবার বেলা ১২ টায় জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য সুপরিকল্পিতভাবে স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই বিচারের উদ্যোগ শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে খুনিদের মধ্যে কয়েকজনের বিচার দেশের মাটিতে কার্যকর হলেও এখনও খুনিদের কয়েকজন দেশের বাইরে পলাতক আছে। তাদেরকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। খুনিদের যেসব দোসর এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, তাদেরও বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কামরুল মোর্শেদ আপেল, আহম্মেদ কবীর মিন্টু, লতিফুল ইসরাত মুন্না, অধ্যাপক নাছিরুজ্জামান টিটো, শরিফুল আলম শিপুল, শেখ এজাজুল হক ডনেল, সাজেদুর রহমান সিজু, মাইসুল তোফায়েল কোয়েল, মাহফুজুল আলম জয়, উদয় কুমার বর্মন, ইফতারুল ইসলাম মামুন, নুরেজ্জামান সিদ্দিক, কাওছার হামিদ রুবেল, রবিউল হায়াত পটল, মোশারফ হোসেন বুলবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION