1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু সেবা, আইভি স্যালাইন ও কীট সংকট! - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু সেবা, আইভি স্যালাইন ও কীট সংকট!

  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৪৩০ জন পঠিত

কহিনুর বেগম,  পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় একদিকে জ্যামিতিক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। অপর দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। প্রয়োজনীয় সংখ্যক আইভি স্যালাইন, ডেঙ্গু শনাক্তের কীট এবং চিকিৎসা সরঞ্জাম না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সরেজমিনে গেলে হাসপাতালে ভর্তি একাধিক ডেঙ্গু রোগী অভিযোগ করে জানান, তারা ভোগান্তিতে পড়ে বেসরকারি বিভিন্ন প্যাথলজি সেন্টারগুলোতে চড়া মূল্যে ডেঙ্গু পরীক্ষা করেন। এছাড়াও আইভি স্যালাইনের সংকট থাকায় ফার্মেসী থেকে কিনে ব্যবহার করতে হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনর্চাজ পাপড়ি সুলতার বলেন, ডেঙ্গু রোগীদের জন্য ৪ ধরনের স্যালাইনের প্রয়োজন হয়। এর মধ্যে হার্টম্যান সল্যুশন এর সরবরাহ নেই। দশমিক নয় শতাংশ নরমাল স্যালাইন, পাঁচ শতাংশ ডিএনএস এবং পাঁচ শতাংশ ডিএ স্যালাইনও শেষ হয়ে গেছে। বুধবার(২ আগষ্ট) দেওয়ার মতো স্যালাইন হাতে নেই।

এ পর্যন্ত কত জন ডেঙ্গু রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেবা নিয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন এমন প্রশ্নের জবাবে হাসপাতালটির আরএমও ডাঃ জিএম এনামুল হক বলেন, এ বছরের জুলাই মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন ১৪৩ জন। এর মধ্যে মঙ্গলবার(১ আগস্ট) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৫ জন।

ডেঙ্গু সনাক্তের কীটের সংকটের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান সাংবাদিককে বলেন, ডেঙ্গু নির্ণয়ের কীটের সরবরাহ পর্যাপ্ত না থাকায় সমস্যা হচ্ছে। তবে আইভি স্যালাইন এখন আমাদের কাছে পর্যাপ্ত আছে।

জেলা সিভিল সার্জন ডা: এস এম কবির হাসান বলেন, এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার সাথে কথা বলে এখনই ব্যবস্থা নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION