1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়ের জন্মদিন পালিত - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

অভয়নগরে স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়ের জন্মদিন পালিত

  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৭৭ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে    আলোচনা সভা ও কেক কাটেন নেতৃবৃন্দ।
এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাস।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটকে আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত হতে হবে। এজন্য আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, বিএনপি, জামাতের নৈরাজ্য রুখে দিতে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা রাজপথে আছে এবং রাজপথে থাকবে।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের পৌর সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরান এর  সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের  সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান খোকন, মোরশেদ আলম, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান রাজন,  সাবেক ছাত্রনেতা  সুজন পাটোয়ারী, কবির হোসেন, হেমায়েত তুহিন,রিয়াজুল ইসলাম রিপন , ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন হাফেজ মো. রিয়াজুল ইসলাম ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION