1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে এমপি শিবলী সাদিকের আগমনে আওয়ামীলীগের পথসভা  - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর এলপি গ্যাসের দাম নির্ধারণ পররাষ্ট্রমন্ত্রীকে মধ‌্যপ্রাচ্যের ৩ মন্ত্রীর ফোন ৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক কুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনা  হাসপাতালে অসুস্থতার নাটক করেও শেষ রক্ষা হলো না পরকীয়া প্রেমিক হাসিবুলের

বিরামপুরে এমপি শিবলী সাদিকের আগমনে আওয়ামীলীগের পথসভা 

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৯০ জন পঠিত
বিরামপুর থেকে মোঃ সাইফুল ইসলাম,  
দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস‍্য মোঃ শিবলী সাদিক সিঙ্গাপুরে সফল অপারেশন ও চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে বিরামপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ৩টায় রেল স্টেশন চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে বিরামপুর রেল স্টেশন এসে পৌঁছালে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকা বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এ চার উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন‍্যান‍্য অঙ্গসহযোগী সংগঠন, বিরামপুর প্রেসক্লাব এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে এম,পি শিবলী সাদিক তাঁর রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন‍্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করায় নির্বাচনী এলাকার সর্ব স্তরের জনগণকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এতে আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল।  এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে আরো উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম মানিক, রয়েল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খায়রুল আলম মুকুট, যুগ্ম আহবায়ক গোলাম মর্তুজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জ্বাক, সিনিয়র সহ-সভাপতি মৃত্যুঞ্জয় স্বদেশ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION