1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগর থানা পুলিশের অভিযানে জুয়াখেলার অপরাধে ৯জনসহ গ্রেফতার ১১ - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

অভয়নগর থানা পুলিশের অভিযানে জুয়াখেলার অপরাধে ৯জনসহ গ্রেফতার ১১

  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৪৩ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর থানা পুলিশের অভিযানে জুয়াখেলার অপরাধে আটক ৯জনসহ ওয়ারেন্ট ভুক্ত ২ জনসহ ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৩জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর ভাটপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মখলেচুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলা মরিচা বাজারে অভিযান চালিয়ে জুয়াখেলার অপরাধে ৯ জন কে গ্রেফতার করেন।
এছাড়াও থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ২জন আসামিকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামি হল, নড়াইল জেলার সদর উপজেলার চাকই গ্রামের গোলাম রাব্বানী মোল্লার ছেলে সচ্ছ মোল্লা (২১), গনি মোল্লার ছেলে মোতালেব মোল্লা (২২),হাসেম মোড়লের ছেলে ইয়ামিন মোড়ল (২৫), মাসুদ মল্লিকের ছেলে আনারুল মল্লিক (২৪), গনি মোল্লার ছেলে সোয়াদ মল্লিক (২৫), আকবর মল্লিকের ছেলে আবির হোসেন (২২), আবু তালেব শেখের ছেলে সজিব শেখ (২৫), সালাম মল্লিকের ছেলে বাবলু মল্লিক (২৪), ও অভয়নগর উপজেলার ভবানীপুর গ্রামের ইজাহার মল্লিকের ছেলে আল আমিন মল্লিক (২২)।
এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত আসামি হল, উপজেলার বনগ্রাম গ্রামের মৃত- অনীল সমাজ পতির ছেলে সত্যেন সমাজ পতি(৪৫), ও বিষ্ণু সমাজ পতি।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, জুয়াখেলার অপরাধে আটক ৯ আসামির বিরুদ্ধে ১৯৬৭ সনের জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে, এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত ২ জনসহ মোট ১১জন আসামিকে ২৪জুন শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION