1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে মাদ্রাসায় ডুকে শিশু শিক্ষার্থীকে মারধর - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

বাউফলে মাদ্রাসায় ডুকে শিশু শিক্ষার্থীকে মারধর

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩৩৬ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় এক মাদ্রাসার শিক্ষক আরেক মাদ্রাসায় ঢুকে মোঃ হাসান (১২) নামে এক শিশু শিক্ষার্থীকে মারধর করে রক্তাক্ত জখম করেছে।

আহত ওই শিশু শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত শিশু শিক্ষার্থীর বাবা মোঃ মফিজ গাজী বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে বাইতুন হিকমাহ মডেল মাদ্রাসার হেফ্জ শ্রেণির ছাত্র হাসানের সঙ্গে গতকাল বুধবার সকালে পাশের ছোট ডালিমা গ্রামের সেরাজ বিশ্বাস ও লাইজু বেগম নুরানী ক্যাডেট মাদ্রাসার নুরানী শ্রেণির ছাত্র মোঃ জাকারিয়ার (৭) মধ্যে হাতা-হাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকেল চারটার দিকে সেরাজ বিশ্বাস ও লাইজু বেগম নুরানী ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মোঃ আলী আকবর (৪০) বাইতুন হিকমাহ মডেল মাদ্রাসায় ঢুকে হাসানকে এলোপাতাড়ি চড়-থাপ্পর মারে। এতে হাসানের কান দিয়ে রক্ত পড়ে। পরে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাইতুন হিকমাহ মডেল মাদ্রাসার শিক্ষক মোঃ মোজাহিদুল ইসলাম বলেন,‘ঘটনার সময় তিনি শৌচাগারে ছিলেন। ডাক-চিৎকার শুনতে পেয়ে বাইরে এসে দেখতে পান হাসান কাঁদছে, আর আলী আকবর মাদ্রাসা থেকে বেড়িয়ে যাচ্ছেন।’

আহত শিশু হাসানের বাবা মোঃ মফিজ গাজী বলেন,‘তাঁর ছেলের অপরাধ থাকতে পারে, তাই বলে আরেক মাদ্রাসার শিক্ষক সন্ত্রাসী কায়দায় তাঁর ছেলেকে মেরে রক্ত ঝড়াবে, এটা কেমন বিচার? এ কারণে তিনি থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে আলী আকবরের মোবাইল ফোনে অসংখ্যবার কল করলে তিনি ধরেননি এবং পরে ক্ষুদেবার্তা দিলেও সাঁড়া দেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION