1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওয়াপাড়া পৌরসভায় ১৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

নওয়াপাড়া পৌরসভায় ১৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৫০ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : মডেল পৌরসভা গড়ার প্রত্যয় নিয়ে যশোরের অভয়নগরে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে নওয়াপাড়া পৌরসভা। উন্নয়ন খাতকে গুরুত্ব দিয়ে ১৫৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৭০৫.৩৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ জুন) বিকালে নওয়াপাড়া পৌর সভাকক্ষে সংবাদ সম্মেলনে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত এ বাজেট পেশ করেন।
এসময় পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত জানান, মেয়র হিসেবে এটি তার ৮ম বাজেট। সীমিত সম্পদ নিয়ে আশা-ভরসার উপর নির্ভর করে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।
পৌরসভার উন্নয়নে জনগণের সরাসরি অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে গঠন করা হয়েছে ওয়ার্ড কমিটি, নগর সমন্বয় কমিটি, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিষয়ক কমিটি, হিসাব ও নিরীক্ষা বিষয়ক কমিটি, সংস্থাপন ও অর্থ বিষয়ক কমিটি, যোগাযোগ ও ভৌত অবকাঠামো বিষয়ক কমিটি, মহিলা ও শিশু বিষয়ক কমিটি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক কমিটি, বাজার মূল্য পর্যবেক্ষণ কমিটি, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক কমিটি, তথ্য ও সংস্কৃতিক বিষয়ক কমিটি, নগর পরিকল্পনা, নাগরিক সেবা ও উন্নয়ন বিষয়ক কমিটি, কর নিরুপন ও আদায় বিষয়ক কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিটি ইত্যাদি।
ঐসকল কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সকল কাজ বাস্তবায়ন করা হবে।তিনি আরও জানান, এবারের বাজেটে রাজস্ব থেকে আয় ১১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ২৫৫ টাকা এবং ব্যয় ১২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ৫শ’ টাকা। উন্নয়ন প্রাপ্ত থেকে আয় ও ব্যয় ১৪৩ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা। প্রারম্ভিক জের ২ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার ৪৫০.৩৮ টাকা। সমাপ্তি জের ১ কোটি ৫১ লাখ ২১ হাজার ২০৫.৩৮ টাকা। বাজেটের মোট আয় ও ব্যয় ১৫৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৭০৫.৩৮ টাকা।
সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) থান্দার কামরুজ্জামান, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, হিসাবরক্ষণ কর্মকর্তা মীর উজ্জ্বল, পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু, মোস্তফা কামাল, তালিম হোসেন, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, রেজাউল ইসলাম রেজা ফারাজী, বিপুল শেখ, মিজানুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিনা বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION