1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা জেলা আ. লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের শ্রদ্ধা - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা জেলা আ. লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের শ্রদ্ধা

  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২২৪ জন পঠিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সোমবার (১৯ জুন) বেলা ১১ টায় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের নেতৃত্বে ঢাকা জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.মো.এনামুর রহমান এমপি, কাজী শওকত হোসেন শাহীন, নাসির উদ্দিন ঝিলু, আলী আহসান খোকন, মিজানুর রহমান মিজান, শাহাবুদ্দিন শাহা, যুগ্ম সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন, সিরাজ উদ্দিন সিরাজ, ফকরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, সাকুর হোসেন সাকু, হাবিবুর রহমান হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরুজ আলম সরুজ, দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু, ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তারা পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION