1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক বিরোধ মিমাংসা - Bangladesh Khabor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

অভয়নগরে মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক বিরোধ মিমাংসা

  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩০৯ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলা বাশুয়াড়ী গ্রামে মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুলাভাই কর্তৃক শালীকে বাড়ি ছাড়া করা ঘটনার মিমাংসা করা হয়েছে।
শনিবার সকালে এলাকাবাসী ও মানবাধিকার ফাউন্ডেশনের যশোর জেলা থেকে আগত কর্মকর্তাদের উপস্থিতিতে এই মিমাংসা অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১০মে বাশুয়াড়ী গ্রামের হাবিবুর মোল্লার স্ত্রী মিনি বেগমের সাথে বড় বোনের স্বামী গফফার মোল্লার সাথে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়, এবং মিনি বেগম ও তার স্বামীকে জীবন নাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় দুলাভাই গফফার। সেই থেকে ভুক্তভোগী ঐ নারী একই গ্রামের মালেক মোল্লার বাড়িতে আশ্রয় নিয়ে বিষয়টি মিমাংসা করার জন্য এলাকাবাসীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর একপর্যায়ে যশোর মানবাধিকার ফাউন্ডেশনের দ্বারস্থ হয়ে দুলাভাই গফফারের বিরুদ্ধে অভিযোগ করেন।
ঐ নারীর অভিযোগ পেয়ে, মানবাধিকার ফাউন্ডেশনের তদন্ত টিমের কর্মকর্তাবৃন্দ সরেজমিনে এলাকায় এসে উভয়কে একত্রিত করে আলোচনার মাধ্যমে বিষয়টি লিখিত শর্তে আপোষ মিমাংসা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানবাধিকার ফাউন্ডেশনের যশোরের প্রেসিডেন্ট এ্যাডভোকেট রুহিন বালুজ, আইনজীবী নুরুজ্জামান কাসেম, আইনজীবী মুক্তাদিরুল মুক্তার, আইনজীবী ফিরোজ আহমেদ রানা, আইনজীবী মুজিবুর রহমান, আইনজীবী শহিদুল ইসলাম, আইনজীবী কিশোর কুমার, আইনজীবী গোলাম হেকমত আলী, মনির হোসেন এবং সাংবাদিক কামাল ও রবিউল ইসলাম প্রমুখ। মিমাংসা শেষে উভয়ের হাতে আপোষ মিমাংসা পত্র হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION