1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে দুই চেয়ারম্যানের যোগসাজসে সরকারি রাস্তার গাছ বিক্রি - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

পাঁচবিবিতে দুই চেয়ারম্যানের যোগসাজসে সরকারি রাস্তার গাছ বিক্রি

  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৪০৬ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ৮ নং আওলাই ইউনিয়নের পাইকর দারিয়া মৌজার দরগা বাজার হতে ডালিম গাড়ী ভায়া বিহিগ্রাম সড়কে প্রায় ৮৮টি বড় ইউক্যালিক্টাস গাছ পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার ১ নম্বর কামদিয়া ইউপি চেয়ারম্যান ও পাঁচবিবি আওলাই ইউপি চেয়ারম্যান কেটে বিক্রয় করার সংবাদ পাওয়া গেছে। রাস্তাটি পাঁচবিবি উপজেলার পাইকর দারিয়া মৌজার ২ নং খতিয়ানে ১৯৯ দাগের অর্ন্তভুক্ত।
এবিষয় জানতে এলাকায় গেলে পাইকর দারিয়া গ্রামের সাহিবুল্লার পুত্র শাহিনুর ইসলাম ও একই গ্রামের মৃত আশারত উল্লাহ মন্ডলের পুত্র আমজাদ হোসেনসহ অনেকেই অভিযোগ করে জানান, এ রাস্তাটি পাঁচবিবি উপজেলার অর্ন্তভুক্ত। রাস্তায় অনেকদিনের পুরাতন ৮৮টি গাছ ছিল। ইতিপূর্বে পার্শবর্তী কামদিয়া ইউপি চেয়ারম্যান তাদের গাছের সঙ্গে এই গাছগুলি কেটে নিয়ে যাওয়ার চেষ্ঠা করলে স্থানীয় জনগন ও তৎকালীন আওলাই ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মন্ডল বাধা দেওয়ায় তখন গাছগুলো কাটতে পারেনি।
গত ১৪-১৫ দিন পূর্বে কামদিয়া ইউনিয়নের বাবলু চেয়ারম্যানের লোকজন গাছ কাটা শুরু করে। এসময় আমরা গাছ কাটার লোকজনকে জিজ্ঞাসা করলে তারা জানান, উভয় ইউনিয়নের চেয়ারম্যান সমঝতা করে গাছগুলি বিক্রয় করেছেন।
গাছ কাটা বিষয়ে স্থানীয় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজু আহম্মেদ ও সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের সদস্যা লাভলী বেগম জানান, গাছ কাটার সংবাদ পেয়ে বিষয়টি আমরা আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদকে জানিয়েছি, কিন্তু তিনি কোন ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে জানতে পেরেছি দুই চেয়ারম্যান মিলে সমঝতা করে গাছগুলো বিক্রি করেছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান তাওহীদ চৌধুরীর সঙ্গে কথা বললে তিনি বলেন, কামদিয়া চেয়ারম্যান বাবলু চৌধুরী গাছ কেটে নিয়ে গেছে, তখন আমি ঢাকায় ছিলাম। কামদিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে জানাগেছে, ১নং কামদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু পবিত্র হজ্ব পালনের জন্য চলে গেছেন, তবে চেয়ারম্যানের একান্ত লোক কামদিয় গ্রামের লিটন (গেদা) জানান, দুই চেয়ারম্যান মিলে সমঝতা করার পর গাছগুলি কাটা হয়েছে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সঙ্গে গাছ কাটার বিষয়ে কথা বললে তিনি জানান, আমি এই মাত্র গাছ কাটার বিষয়ে জানলাম, ঘটনার বিষয়ে খোজখবর নিয়ে ও উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিব।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্নার সঙ্গে কথা বললে তিনি বলেন, প্রক্রিয়া অনুসরণ করে গাছ কাটা না হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION