1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৪৪৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে স্ত্রী আনোয়ারা বেগমকে হত্যার দায়ে স্বামী জইমুদ্দিন ওরফে জদ্দির মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন। দণ্ডিত জইমুদ্দিন ওরফে জদ্দি জেলার আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামের মৃত কোকড়া সাখিদারের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকে জইমুদ্দিনের সাথে তার স্ত্রী আনোয়ারার পারিবারিক বিষয় নিয়ে প্রায় ঝগড়া-বিবাদ লেগে থাকতো। ২০০২ সালের ১৯ আগস্ট সন্ধ্যার দিকে তাদের আবারও ঝগড়া হয়। এরপর সেই রাতের কোন এক সময় গাছের ডাল দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করে হত্যা করে পাশের একটি পুকুরে লাশ ফেলে রাখে জইমুদ্দিন। পরের দিন সকালে স্থানীয়রা পুকুরে আনোয়ারার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

এঘটনায় সেদিনই আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন নিহতের ভাই আঃ রহমান। এরপর একই বছরের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আজ এ রায় দেন। আসামি পলাতক থাকায় রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION