1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে হত্যা মামলায় একজনের ফাঁসি - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

জয়পুরহাটে হত্যা মামলায় একজনের ফাঁসি

  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৮২ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর হুমায়ুন নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।
হুমায়ুন জেলার পাঁচবিবি উপজেলার নাওডোবা এলাকার আবুল হোসেনের ছেলে।
অন্যদিকে এ মামলায় ৬ জনকে খালাস দিয়েছেন আদালত। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার নাওডোবা রাইগ্রাম গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুর রাজ্জাকের সাথে একই গ্রামের নছির উদ্দিনের মেয়ে নাছিমার সঙ্গে সেই সময় প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের সম্পর্কের বিষয়টি মেয়েটির পরিবার মেনে নিতে পারেননি।
এরই জের ধরে ২০০০ সালের ১৪ জুন রাতে শালিশের নামে রাজ্জাককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। সেখানে রাতে তাকে মারপিটের পর বিষাক্ত ওষুধ মিশিয়ে পানি পান করানো হয়। এসময় সে ছটফট করতে থাকলে থাকে তার নিজ বাড়িতে দিয়ে যায় আসামিরা। এরপর পরিবারের লোকজন তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরের দিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজ্জাক  মারা যান।
এ ঘটনায় ওই বছরের ২৮ জুন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION