1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমতলী সরকারি কলেজে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন। - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর এলপি গ্যাসের দাম নির্ধারণ পররাষ্ট্রমন্ত্রীকে মধ‌্যপ্রাচ্যের ৩ মন্ত্রীর ফোন ৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক কুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনা  হাসপাতালে অসুস্থতার নাটক করেও শেষ রক্ষা হলো না পরকীয়া প্রেমিক হাসিবুলের

আমতলী সরকারি কলেজে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন।

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৫৬১ জন পঠিত
স্টাফ রিপোর্টারঃমোঃ জাহিদ, 
শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসেসমেন্ট নামে টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে আমতলী সরকারি কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে কলেজের প্রধান ফটকে সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এতে তোপের মুখে পড়ে কলেজ অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান পরবর্তীতে তিনি পরীক্ষা স্থাগিত করেন।
মানববন্ধনে শিক্ষার্থীনা জানান, একাদ্বশ, দ্বাদশ ও স্নাতক শ্রেনীতে দুই হাজার সাত’শ শিক্ষার্থী রয়েছে। গত ১৫ অক্টোবর অ্যাসাইনমেন্টের নামে কলেজ অধ্যক্ষ পরীক্ষা শুরু করেন। ওই পরীক্ষা গত ২৮ অক্টোবর শেষ হয়। ওই সময় শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার দুই’শ ষাট টাকা আদায় করেন। অভিযোগ রয়েছে ওই সময়ে কলেজের অধিকাংশ শিক্ষার্থীরা টাকা দিতে অপরগতা প্রকাশ করলেও কলেজ অধ্যক্ষ তাদের অপরগতা আমলে নেয়নি। উল্টো পরীক্ষায় ফি না দিলে পরবর্তি শ্রেনীতে উত্তীর্ণের অনুমতি দিবে না বলে হুমকি দেয়। নিরুপায় হয়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের চাহিদা মত টাকা দিয়ে পরীক্ষায় অংশ গ্রহন করেন। ওই পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মাথায় আবারো আগামী ২৯ নভেম্বর অ্যাসাইনমেন্ট পরীক্ষা প্রস্তুতি নেন। এই পরীক্ষায় ফি. বেতনসহ বিভিন্ন ফি বাবদ এক হাজার দুই’শ ষাট টাকা ধার্য্য করেন। পরিপত্রে উল্লেখ আছে কোন শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসাইনমেন্টের নামে অর্থ আদায় করতে পারবে না। অর্থ আদায় করলে সংশ্লিষ্ট কতৃপক্ষের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হবে। কিন্তু মন্ত্রনালয়ের এ পরিপত্র আমতলী সরকারী কলেজের অধ্যক্ষের কাছে তেমন কিছুই না। তিনি উল্টো ওই পরিপত্রের বিরুদ্ধে ব্যঙ্গবিদ্রুপ করছেন। তিনি তার ইচ্ছা মাফিক আইন করে কলেজের শিক্ষার্থীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ঘটনা তদন্তপূর্বক দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের বরাবরে ভুক্তভোগী শিক্ষার্থীরা লিখিত অভিযোগ করেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আরো বলেন,তদন্ত প্রতিবেদন পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান বলেন, পরীক্ষা আপাদত বন্ধ করা হয়েছে। তিনি আরো বলেন, পরীক্ষার ফি ও শিক্ষার্থীদের কাছ থেকে বেতন ছাড়া অন্য কোন অর্থ আদায় করা হচ্ছে না। যারা বেতন দেয়নি তাদের কাছ থেকে শুধু মাত্র বেতন নেয়া হচ্ছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা সমুদয় টাকা কলেজের ব্যাংক হিসেবে জমা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION