1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভারতে ট্রেনিংয়ে গিয়ে মারা গেলেন বাউফলের ইউএনও - Bangladesh Khabor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

ভারতে ট্রেনিংয়ে গিয়ে মারা গেলেন বাউফলের ইউএনও

  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৭৭ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন(৩৭) মারা গেছেন।

রবিবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টার সময় তিনি ভারতের উত্তরখন্ড প্রদেশের মিশৌরিতে ট্রেনিং অবস্থায় মারা যান।

নির্বাহী অফিসার গত ৬ জুন ট্রেনিংয়ের জন্য ভারত যান। ইউএনও আল আমিন ২০২১ সালের ৩১ অক্টোবর মাসে বাউফলে যোগদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার আল আমিনের গ্রামের বাড়ী বরগুনা জেলার আমতলি উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে। তার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা হাসেম মাস্টার। তিনি দুই জমজ শিশু কন্যা সন্তানের জনক। তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে অফিস পাড়ায় শোকের ছায়া নেমে আসে।

তার স্ত্রী বুশলা ইসলাম স্বামীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর কিছু সময় পর দুই সন্তান নিয়ে বাউফলের সরকারী বাসভবন থেকে আমতলি উপজেলায় গ্রামের বাড়ি চলে যান।

পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ আবদুল্লাহ আল সাদি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বাউফলের উপজেলা নির্বাহী অফিসার আল আমীন ভারতে ট্রেনিংএ অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।’

পটুয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে ইউএনও মোঃ আল আমিনের লাশ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION