1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে শিশু ধর্ষণের অভিযোগ - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

অভয়নগরে শিশু ধর্ষণের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৯২ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক গাজী ওরফে রমিন (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) বিকালে শিশুর বাবা বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন। অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে।
পুলিশ জানায়, বুধবার (৭ জুন) দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামে গাজীবাড়ী এলাকায় তরিকুল মোল্যার পরিত্যাক্ত মুরগির খামারে এ ধর্ষণের ঘটনা ঘটে।
পলাতক আব্দুর রাজ্জাক গাজী ওরফে রমিন হিদিয়া গ্রামের আনোয়ার গাজীর ছেলে।
মামলার বাদি জানান, তার মেয়ে স্থানীয় একটি মাদরাসার শিশুশ্রেণিতে লেখাপড়া করে। বুধবার দুপুরে বাড়ির পাশে তিন বন্ধুর সঙ্গে তার মেয়ে লুকোচুরি খেলা করছিল। এ সময় কিশোর রমিন সুকৌশলে তার মেয়েকে তরিকুল মোল্যার পরিত্যাক্ত মুরগির খামারে নিয়ে যায়। সেখানে মুরগির খাবার রাখার ঘরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়ের বন্ধুরা ধর্ষণের ঘটনা দেখে ফেললে রমিন তাদের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। অসুস্থ মেয়ে বাড়ি ফিরে সবকিছু জানালে ওই দিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বৃহস্পতিবারে মেয়ে ও প্রত্যক্ষদর্শী তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে রমিনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত রমিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। এবিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, আব্দুর রাজ্জাক গাজী ওরফে রমিন নামে এক কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION