1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, রাতের আধাঁরে হচ্ছে ঢালাই - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

গোপালগঞ্জে ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ, রাতের আধাঁরে হচ্ছে ঢালাই

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৫২৩ জন পঠিত

শামীম হাসান রিংকু, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়-সাহাপুর সড়কের পাশে গোলদারপাড়া সংযোগ খালের ওপর ব্রিজ নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান কুসুম এন্টারপ্রাইজের বিরুদ্ধে।

অভিযোগের সত্যতা যাচাই করতে গেলে বৃহস্পতিবার (৮ জুন) সকালে ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের কাছে এমন অভিযোগ করে এলাকাবাসী।

পরে গণমাধ্যম কর্মীরা ঢালাই ঠিকাদার প্রতিষ্ঠানের লোক দিয়ে মেপে দেখলে এক এক জয়গায় এক এক রকম ঢালাই পান। দুই ফুট ঢালাই থাকার কথা থাকলেও তার বিভিন্ন অংশে আঠারো ইঞ্চি থেকে একুশ ইঞ্চি পর্যন্ত পাওয়া যায়।।

নিম্নমানের নির্মাণসামগ্রীর অভিযোগ এড়াতে রাতের আধাঁরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সামনে ঢালাইয়ের কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। পাথরের পরিবর্তে ইটের খোয়ার মিশ্রণে ঢালাইয়ের কাজ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে ।

তাছাড়া বিএডিসি অফিসের তথ্য মতে, এ কাজে খোয়ার কোন ব্যবহার না থাকলেও নির্মাণাধীন ব্রীজের পাশেই খোয়ার বিশাল স্তুপের দেখা রাতেই মিলেছে। অভিযোগ রয়েছে রাতের আধাঁরে এ খোয়া দিয়েই হচ্ছে ঢালাইয়ের কাজ।

ঠিকাদার মাধব মন্ডল বলেন, আমরা কোন অনিয়ম করছি না, নিয়ম মেনে ই কাজ হচ্ছে।

রাতের আঁধারে কাজ করা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, মাটির নিচ থেকে পানি উঠে এখানে পানি জমে যায়, যার কারনে রাতেই আমরা কাজ করেছি।

এ বিষয়ে বিএডিসি নির্বাহী প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম বলেন, আমরা সঠিক ভাবে কাজটি তদরকি করছি, ঢালাই দিন রাত যে কোন সময় হতে পারে।

এ সময় তিনি উত্তেজিত কন্ঠে গণমাধ্যম কর্মীকে বলেন, আমাদের দয়া করে কাজ করতে দেন, এভাবে ডিস্টার্ব করবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION