1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় গৃহবধুর রহস্য জনক মৃত্যু - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

কোটালীপাড়ায় গৃহবধুর রহস্য জনক মৃত্যু

  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৪৮৫ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক সন্তানের জননী রোজিনা বেগম (২৫) নামক এক গ্রহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। সে উপজেলার জামিলা গ্রামের সাহাবুদ্দিন মোল্লার স্ত্রী।

বুধবার রাতে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। সরজমিনে জানা যায়, সদর উপজেলার পার কুশলী গ্রামের বদর উদ্দিন মোল্লার মেয়ের সাথে কোটালীপাড়ার হাবিব মোল্লার ছেলের ৬ বাছর আগে সামাজিক ভাবে বিয়ে হয়।

বিয়ের সময় শ্বশুর বাড়ী থেকে মেয়ের জামাইকে নগদ ২ লক্ষ টাকা ও ২ ভরি স্বর্নালঙ্কার যৌতুক দেয়। এছাড়াও মাঝে মধ্যেই ছোট বোনের সুখের জন্য বড় বোন হাত খরচ দেয় বোন জামাইকে।

এতেও খুশি না হয়ে আরো যৌতুকের জন্য বিয়ের পর থেকেই স্বামী শ্বশুর-শ্বাশুড়ি দেবর সকলে মিলে বেধড়ক মারপিট করে আসছে গৃহ বধুকে।

এমনটাই জানিয়েছেন- ইউপি সদস্য মোসলেম মোল্লা, নুর আলম ভুইয়া, আরিফা বেগম, তাওহিদ ভুইয়া, বিউটি বেগম, লাইজু বেগম সহ অসংখ্য প্রতিবেশী। তারা আরো বলেন- ঘটনার সময় রোজীনার শোর চিৎকার শুনতে পাই, কিছু সময় পর হাবিব মোল্লা বলেন রোজিনা গলায় দড়ি দিয়েছে, গিয়ে দেখি লাশ আম গাছের নিচে মাটিতে শোয়ানো, এ মৃত্যুর পিছনে রহস্য আছে।

এসআই কামরুল ইসলাম জানান- খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মাটিতে পড়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

ফাতেমা বেগম বলেন- রাত সাড়ে ১০ টায় রোজিনা ফোন করে আমাকে বলে- আপা ওরা আমাকে মেরে ফেলবে আমাকে বাচাও, স্বামীর পরিবারের লেকজনই আমার বোন কে মেরে ফেলেছে আমি ওদের ফাসি চাই।

এ বিষয়ে অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন- থানায় একটি অপ মৃত্যুর মামলা হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছি, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনার পর থেকে স্বামী সাহাবুদ্দিন সহ পরিবারের লোকজন রয়েছে পলাতক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION