1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাইকগাছায় অতিদরিদ্র মানুষের মাঝে টিন বিতরণে ইউএনও মমতাজ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

পাইকগাছায় অতিদরিদ্র মানুষের মাঝে টিন বিতরণে ইউএনও মমতাজ

  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৪৩ জন পঠিত

মোঃ মানছুর রহমান, পাইকগাছা : খুলনার পাইকগাছায় ব্র্যাক টু বেসিক কর্মসুচির আওতাধীন অতিদরিদ্র মানুষের মাঝে টিন বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ই জুন) সকালে উপজেলার ব্র্যাক অফিস চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্র্যাক টু বেসিক কর্মসুচি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিদরিদ্র সদস্যদের মাঝে টিন বিতরণ করাসহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

এ সময় আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার (দাবি) কমলেশ চন্দ্র মন্ডল, এরিয়া ম্যানেজার (প্রগতি) আব্দুল ওয়াহেদ, উপজেলা ম্যানেজার (বিটুবি) শিকদার মো. আলাল, শাখা ব্যবস্থাপক (দাবি) সুব্রত হালদার, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) তুলশি সরকার, শাখা হিসাব কর্মকর্তা শাকুর খান, রাজু আহমেদ, স্বপ্না মজুমদার, প্রোগ্রাম অর্গানাইজার (বিটুবি) হযরত আলী, সাব্বির রহমান, হাবিবুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার (প্রগতি) যুথি প্রমুখ।

উল্লেখ, ব্র্যাক টু বেসিক কর্মসুচি ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির একটি প্রোজেক্ট। ব্র্যাক টু বেসিক কর্মসুচির মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, অতিদরিদ্র, দক্ষতা উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতা বিষয়ক কার্যক্রম। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ব্র্যাক টু বেসিক কর্মসুচির এধরণের কার্যক্রমকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION