1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে গভীর রাতে সংখ্যালঘুর জমিতে ঘর নির্মাণের অভিযোগ - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

দুমকীতে গভীর রাতে সংখ্যালঘুর জমিতে ঘর নির্মাণের অভিযোগ

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২৩৬ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় গভীর রাতে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সংখ্যালঘুর জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণের একটি অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাতানী গ্রামে গত ২ জুন দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড, ২০ নং তৌজির জেএল নং-৫১-এর ৩৫২ নং খতিয়ানের ৪০০, ৪৩৭ ও ৪৬২ দাগের পৈত্রিক সূত্রে মালিক বনমালী শীল। তার ভাতিজা দুলাল শীলের ছেলে রাধেশ্যাম শীল অভিযোগ করে বলেন, আমার চাচাতো দাদা বনমালী শীল ১৯৭৭ সালে ভারত চলে গেলে তার উত্তরাধিকারী হিসেবে ওই জমি আমরা ভোগদখল করে আসছি। একই এলাকার আঃ লতিফ হাওলাদার গং একটি ভুয়া দলিলের মাধ্যমে ওই জমি দখল করার পাঁয়তারা করছে।

সেই সূত্রে গত ২ জুন দিবাগত রাতে আদালতের নিষেধাজ্ঞাকৃত জমিতে মৃত. আঃ লতিফ হাওলাদারের উত্তরসূরীরা একটি নতুন ঘর নির্মাণ করেন।

অভিযোগ অস্বীকার করে আঃ লতিফ হাওলাদারের মেয়ে মাহিনূর বেগম বলেন, আমার বাবা আঃ লতিফ হাওলাদার ও আমার স্বামী সেলিম হাওলাদার ১৯৯৪ সালে ওই জমি বনমালীর কাছ থেকে ক্রয় করলে তা আমরা এত দিন ভোগ-দখল করে আসছি। কিন্তু বীরবল শীল ওরফে বিমল শীল ও রাধেশ্যাম শীলসহ বিভিন্ন লোকজন মারফত আমাদের হুমকি ধামকি দিলে আমরা দুমকি থানায় একটি অভিযোগ করলে কোর্ট ওই জমিতে তারা যেন অনুপ্রবেশ না করতে পারে তার জন্য নিষেধাজ্ঞা জারি করেন। এর আগেও জমির মালিকানা দাবী করে তারা একটি অভিযোগ আদালতে দাখিল করলে আদালত কাগজপত্র যাচাই করে সন্তুষ্ট না হলে ওই অভিযোগ খারিজ করে দেয়।

এবিষয়ে জানতে চাইলে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার সাংবাদিককে জানান, ৯৯৯- এর অভিযোগ ছিল। সে মোতাবেক আমি এস আই পাঠিয়েছিলাম। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে জমিজমা সংক্রান্ত আইনি যে পদক্ষেপ আছে তা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION