1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনির দ্রুত সুস্থ্যতা কামনায় অনলাইন প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনির দ্রুত সুস্থ্যতা কামনায় অনলাইন প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩৪৬ জন পঠিত
মোঃ হারুনুর রশিদ, চাঁদপুর : চাঁদপুর জেলা পরিষদের দুই দু’বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর হার্ট ব্লকের কারনে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল ১১মে’২৩ খ্রিঃ (বৃহস্পতিবার) ঢাকা ইব্রাহীম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিচার্চ সেন্টারে তার হার্টে রিং পড়ানো হয়। তিনি বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তারদের নিবিড় তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারীর দ্রুত সুস্থতার জন্য চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বাদ জুমা চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ বায়তুল আমান জামে মসজিদ (কোর্ট মসজিদে) দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করে বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি  অধ্যাপক ডাঃ শেখ মহসিন,  প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, অনলাইন প্রেসক্লাবের সদস্য ও জেলার বহুল প্রচারিত ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জনতার চাঁদপুর ডট কম’র সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দিন রানা, অনলাইন প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক ঢাকার ঢাক পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি আলমগীর বাবু, চাঁদপুর হোমিও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আতাহার আলী, এ্যাডভোকেট আঃ হালিম পাটোয়ারী, এ্যাডভোকেট সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদ, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার মিজি, বিডি কারেন্ট নিউজ টুয়েন্টিফোর ডট কম’র মডারেটর তানজিল হোসেন তমালসহ শতাধিক ধর্মপ্রান মুসল্লিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION