সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাটে ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, ঘূর্নিঝড় মোখা মোকাবেলায় ফকিরহাট আশ্রয় কেদ্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলাকে আশ্রয় কেদ্র হিসাবে প্রস্তুতি হবে। এছাড়াও প্রস্তুত থাকবে মেডিকেল টিম ও শুকনো খাবার। প্রয়োজন কট্রোল রুম খোলা হবে।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি মূলক সভায় সভাপত্বি করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
এসময় আরাও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মী প্রমূখ ।
Leave a Reply