1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় কৃষক লীগ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়ায় কৃষক লীগ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫৬ জন পঠিত

বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,

বগুড়ায় কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের ইয়াকুবিয়া মোড়ে স্থানীয় একটি হোটেলে জেলা কৃষক লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জুর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আনোয়ার পারভেজ বাবু, অধ্যাপক শ্যামল পাইকার, আবু বক্কর সিদ্দিক রাজা, ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, আব্দুল বারী পলাশ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, প্রচার সম্পাদক মাহমুদ খান ডন, দপ্তর সম্পাদক এম এ গাফ্ফার দিলু, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম সাগর, কৃষি ও ফলজ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, কৃষি ঋণ ও পূর্নবাসন সম্পাদক বকুল আহম্মেদ, সম্পাদক মন্ডলীর সদস্য এস এম টুটুল, নাজমুল হুদা, বকুল মিয়া, মিজানুর রহমান মিজান, আব্দুল খালেক, কুইন তালুকদার, ছানোয়ার আহম্মেদ, জাকিরুল ইসলাম লিটন, সদস্য বজলার রহমান বকুল, রনি, খলিল, গোলাপ সরকার, আনোয়ার হোসেন, আব্দুল হাই, মাহফুজার রহমান মাফু, আবু লায়েছ হোসেন নাহিদ, জাহিদুল ইসলাম, সিমা খাতুন, বিথি আকতার, মামুনুর রশিদ মামুন, আবুল কালাম আজাদ, শহর কৃষক লীগের আহবায়ক মাসুদ রানা সরকার, যুগ্ম আহবায়ক সুুজাউদ্দৌলা সুজা, তাহিয়াতুল কাবীর রাব্বুল, নজরুল ইসলাম বাবু সহ প্রমূখ।

সভায় জেলা কৃষক লীগ সহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার বিশেষ বর্ধিত সভা সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক কে যুগ্ম সম্পাদক শাহিন কাদির জোয়ারদার কর্তৃক অসৌজন্য মূলক আচরনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের বিষেয় সিদ্ধান্ত ও কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন এর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও ঔদ্ধ্যতপূর্ন আচরন করার বিষয়ে সিদ্ধান্ত,  জেলা কৃষক লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক বকুল মিয়া কর্তৃক লিখিত অভিযোগের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসন সফিকের রোগ মুক্তি কামনা করে দোয়া সহ ৬টি বিষয় নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করেন।

উক্ত সভায় সকলের সর্বসম্মতিক্রমে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন কাদির জোয়ারদারকে দলীয় শৃংখলা ও অসৌজন্য মূলক আচরণ করায় সভাপতি তাকে দলীয় পদ থেকে বহিস্কারের ঘোষনা দেন। অদ্যবধি থেকে তার সাথে কেউ যদি যোগাযোগ বা কোন ধরনের লেনদেন করে তাহলে জেলা কৃষক লীগ দায়-দায়িত্ব নিবে না।শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সফিকের রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION