1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আন্দোলন নয়, চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএনপি: ওবায়দুল কাদের - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আদালতে আসামির পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

আন্দোলন নয়, চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএনপি: ওবায়দুল কাদের

  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৮৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন নয়, বিএনপি চক্রান্তের রূপরেখা তৈরি করছে। নির্বাচনে হেরে যাবে জেনে বিএনপি চোরাগোপ্তা ষড়যন্ত্র করছে।

শনিবার বেলা ১১টায় রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

জনসম্পৃক্ততার অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ দাবি করে ওবায়দুল কাদের বলেন, চক্রান্তের রূপরেখা তৈরি ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে।

তিনি বলেন, আমরা একটি কথাই বলব— আমাদের বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার এবারের যে সফর, সে সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বিশ্ব সংকটের পরিপ্রেক্ষিতে তার সফরটি বাংলাদেশের প্রতিক্রিয়া এবং প্রভাব আমাদের জীবনে আজকে অনিবার্যভাবে এসে পড়েছে। সেই পরিপ্রেক্ষিতে এই সফরকে যদি কেউ বিবেচনা করে, তা হলে এটি একটি ঐতিহাসিক সফর।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ও করণীয় ঠিক করতেই এ সভার আয়োজন করা হয়েছে। তা ছাড়া মাঝেমধ্যে এভাবে দলের স্বার্থে দেখা-সাক্ষাৎ করাও জরুরি।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION