1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজধানীতে অগ্নিকান্ডের প্রতিটি ঘটনা খতিয়ে দেখছে পুলিশ : আইজিপি - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আদালতে আসামির পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

রাজধানীতে অগ্নিকান্ডের প্রতিটি ঘটনা খতিয়ে দেখছে পুলিশ : আইজিপি

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩২৭ জন পঠিত

এম রাসেল সরকার, ঢাকা : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, আমরা ইদানিং লক্ষ্য করছি রাজধানীর কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের প্রতিটি ঘটনা বাংলাদেশ পুলিশ খতিয়ে দেখছে। এখানে যদি কোন নাশকতার ঘটনা থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আজ (১৫ এপ্রিল) বিকালে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মোঃ জহিরুল হক ভূঁইয়া।

আইজিপি বলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি অসহায় মানুষকে সহায়তা প্রদান করছে তাদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

তিনি বলেন, রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন। তিনি অসহায় শ্রমিকদের প্রতি সহায়তার হাত বাড়ানোর জন্য দোকান মালিক সমিতি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মিলিক সমিতি প্রায় ছয়শ’ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION