1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাড়ল স্বর্ণের দাম ‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের বাউফলে ৬৫ মন্দিরে দুর্গাপূজার চাল বিতরণ জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি বাউফলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-বদলি বাণিজ্যের অভিযোগ রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয় কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

শ্রীপুরে গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৭৬ জন পঠিত

মো.আল-আমিন, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি গত পাঁচ দিন আগে নিখোঁজ হয়েছিল বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

রোববার (১৬ এপ্রিল ২০২৩ইং) দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সিমলাপাড়া গ্রামের নাক্কুরচালা এলাকার একটি গভীর গজারি বনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আব্দুল বারেক (৭৫)। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি পারিবারিক কলহের কারণে গত পাঁচ দিন আগে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ গজারি বনের ভেতর অজ্ঞাত মরদেহ সন্ধানের খবর পেয়ে নিহতের ছেলে এসে মরদেহ শনাক্ত করে।

নিহতের ছেলে মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘গত পাঁচ দিন ধরে বাবা নিখোঁজ ছিল। আজ মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করি। বাবার মরদেহের পাশে কীটনাশকের বোতল পড়েছিল। ধারণা করা হচ্ছে বাবা অভিমানে কীটনাশক পান করেছেন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, মরদেহটি অর্ধগলিত অবস্থায় জঙ্গলের ভেতর পাওয়া গেছে। পাশেই পড়েছিল কীটনাশকের খালি বোতল। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে কীটনাশক জাতীয় কিছু পান করে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION