1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ককে চর থাপ্পর মারলেন সুপার ভাইজার - Bangladesh Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাড়ল স্বর্ণের দাম ‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের বাউফলে ৬৫ মন্দিরে দুর্গাপূজার চাল বিতরণ জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি বাউফলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-বদলি বাণিজ্যের অভিযোগ রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয় কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ককে চর থাপ্পর মারলেন সুপার ভাইজার

  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৯৩ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : কথা কাটাকাটির জেড়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নার্স ইনচার্জকে (উপ-সেবা তত্ত্বাবধায়ক) নাজমা খাতুনকে চর থাপ্পড় মারার অভিযোগ উঠেছে একই হাসপাতালের নার্স সুপারভাইজার সামছুন নাহার বেলীর বিরুদ্ধে।
এতে নাজমা অসুস্থ হয়ে পড়লে ওই হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের নার্স ইনচার্জের রুমে এ ঘটনা ঘটে।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নার্স ইনচার্জ (উপ- সেবা তত্ত্বাবধায়ক) নাজমা খাতুন জানান, মঙ্গলবার দুপুরের দিকে তিনি তার রুমে বসে থাকার সময় নার্স সুপারভাইজার সামছুন নাহার বেলী অন্য দুই নার্সকে তার রুমে আসেন। এসময় নাজমা তাদের জিজ্ঞেস করেন ডিউটি ফেলে একসাথে তিনজন কেন এখানে এসেছেন। এসময় অন্য দুই নার্স চলে গেলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বেলী নাজমাকে চড়-থাপ্পড় মারেন। এসময় তিনি অসুস্থবোধ করলে ওই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
এ ব্যাপারে নাহার বেলী বলেন, আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। তবে মারপিটের কোন ঘটনা ঘটেনি। আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
হাসপাতালে আরএমও শহীদ হোসেন বলেন, আমি নার্সিং ক্লাস নিচ্ছিলাম পরে এসে আমি শুনেছি।
এ বিষয়ে আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল জানান, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল এমনটা শুনেছি। ঘটনা তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION