1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জামিন পেলেন মাহি - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আদালতে আসামির পাউরুটির ভেতরে গাঁজা-ইয়াবা সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে -২০২৫ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে ৬০টি পরিবার পানি বন্দি ; রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

জামিন পেলেন মাহি

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৪১৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানোর সাড়ে তিন ঘণ্টা পর চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জামিন দিয়েছেন আদালত। শনিবার (১৮ মার্চ) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন।

অন্তঃসত্ত্বার বিষয়টি বিবেচনায় নিয়ে এ আদেশ দেন বলে জানান মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার শাহাদাত সরকার।

তিনি বলেন, তার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন।

এর আগে দুপুরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়।

এদিন সকাল ১১টার পর জিএমপির সদস্যরা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেফতার করেন।

এদিন সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে ওমরাহ পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION