1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে সওজ গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

বঙ্গবন্ধুর সমাধিতে সওজ গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬৫ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ (সওজ) গোপালগঞ্জ জোনের নবনিযুক্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

এসময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাশ, গোপালগঞ্জ সওজ’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, শিশির কুমার বড়াল, উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম, আনোয়ার আহমেদ, রাসেল সিকদার, বিল্লাল বিশ্বাস, হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপালগঞ্জ সড়ক বিভাগে পৌঁছালে সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রকৌশলী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION