1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: ত্রাণ প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: ত্রাণ প্রতিমন্ত্রী

  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬৮ জন পঠিত

নিউজ ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।

শনিবার বিকেলে নাটোরের খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১৫৮ বছর পূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. এনামুর রহমান বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি শিক্ষাঙ্গনও এগিয়ে গেছে। সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নই নয়, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই এবং উপবৃত্তি প্রদান করা হচ্ছে। বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নে বিজ্ঞানাগার এবং প্রযুক্তি শিক্ষার উন্নয়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে।

ত্রাণ প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি ভূখণ্ড, মানচিত্র, সংবিধান, জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি পেয়েছে দেশ। শেখ হাসিনা দেশে ফিরে এসে হাল ধরেছেন দলের। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হাল ধরেছেন দেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় দুই দশকের শাসনামলের দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) এমপি মো. শফিকুল ইসলাম শিমুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION