1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বালিয়াকান্দিতে কাচা সড়ক নির্মান করতে গিয়ে পাকা স্থাপনা ভেঙ্গে মাটি কর্তনের অভিযোগ - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

বালিয়াকান্দিতে কাচা সড়ক নির্মান করতে গিয়ে পাকা স্থাপনা ভেঙ্গে মাটি কর্তনের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৬৫ জন পঠিত
Exif_JPEG_420

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া কাউন্নাইর গ্রামে পাকা স্থাপনা ভেঙ্গে মাটি কর্তন করে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে।

কাউন্নাইর গ্রামের আইয়ুব আলী মিস্ত্রীর মেয়ে লিপি বেগম অভিযোগ করে বলেন আমার বাড়ীর আঙ্গীনার পাকা ফ্লোর ভেঙ্গে মাটি কর্তন করে পাশেই নতুন নির্মানকৃত কাচা রাস্তায় মাটি নিয়ে গিয়েছে। পাশেই আমাদের একটি মহিলা মাদ্রাসা রয়েছে, সেখান থেকেও গভীর করে মাটি কেটে নিয়ে গেছে।

লিপি বেগম আরো বলেন আমার বাবা মাটি কাটায় বাধা দেওয়ার কারনে পাশের বাড়ীর আতিয়ার শেখ লাঠি সোঠা নিয়ে দলবদ্ধ হয়ে আমার বাবার উপর ঝাপিয়ে পড়ে। আমার কোন ভাই নেই। আমরা তিনবোন ঠেকাইতে গেলে আমাদেরও মারধর করে। আমার গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আমরা এখন চরম নিরাপত্তা হীনতায় ভূগছি। আমাদের পাশে কেউ না থাকার কারনে আমরা ভয়ে মামলাও করতে পারছি না।

এই বিষয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টারের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান মূলত যেখান থেকে মাটি কর্তন করা হয়েছে সেটা একটি সরকারী হালট, এই এলাকার সর্বস্তরের মানুষের চাহিদার কারনে রাস্তাটি নির্মান করা হচ্ছে। অভিযোগকারীদের বাড়ীর আরো কিছু অংশ সরকারী হালটের মধ্যে আছে। কিন্তুু বিবেচনা করে সেটা আমরা কর্তন বা ভেঙ্গে দেই নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION