1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

বাউফলে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২৮৮ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় একটি সেতুর নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুটির নির্মাণকাজ করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১-২০২২ ইং অর্থ বছরে বাউফলের বগা-বাহেরচর সড়কে ২০ মিটার দীর্ঘ আরসিসি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। প্রকল্পটি বাস্তবায়নের জন্য মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। চলতি বছরের মার্চ মাসে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বর্তমানে সেতুর স্লাব ঢালাইয়ের জন্য সাটারিং নির্মাণ করা হচ্ছে। ষ্টিল কাঠামো দিয়ে সাটারিং নির্মাণের নিয়ম থাকলেও সেক্ষেত্রে গাছের গুড়ি ও বাঁশ ব্যবহার করা হচ্ছে। এরআগে সেতুর পাইলিং নির্মাণের ক্ষেত্রেও ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে।
সিডিউল না মেনে নিম্মমানের উপকরণ দিয়ে সেতুর নির্মাণ কাজ করা হচ্ছে। বগা-বাহেরচর রুটের অটো রিক্সা চালক আসলাম বলেন, চোখের সামনে যেনতেন ভাবে সেতুটির নির্মাণকাজ করা হচ্ছে। ঢালাইয়ের সময় অফিসের তদারকি কর্মকর্তা প্রকল্পের সাইটে থাকেন না। শ্রমিকরা ইচ্ছেমতো কাজ করছেন। বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশীলকে অবহিত করা হলেও তিনি কর্নপাত করছেন না। তবে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি ইমরান হোসেন বলেন, যথা নিয়মে সিডিউল মেনেই সেতুর নির্মাণকাজ করা হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, নিয়ম মেনেই সেতুর নির্মাণকাজ করা হবে। কোন অনিয়মের ক্ষেত্রে ছাড় দেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION