1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে  অতিথি পাখির মাংস দিয়ে চলছে পিকনিক - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

বাউফলে  অতিথি পাখির মাংস দিয়ে চলছে পিকনিক

  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩১৩ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিভিন্ন এলাকায় শীতের পাখি শিকার করা হচ্ছে।  বিশেষ  করে তেঁতুলিয়া ও লোহালিয়া নদীর তীরবর্তী এলাকাগুলোতে অথিতি পাখি শিকার বেশী  করা হচ্ছে। শিকারকৃত এসব অতিথি পাখি  দিয়ে গ্রামের যুবকরা পিকনিক খাচ্ছে।
অতিথি পাখি শিকার করে তার মাংস দিয়ে পিকনিকের  ছবি ১৩ জানুয়ারি ফেসবুকে পোষ্ট করেছেন বাউফলের কেশবপুর ইউনিয়নের এক যুবক। ওই পোস্টে তিনি লিখেছেন,‘‘আমরা শীতের দিনে পশু (পাখি)শিকার করে পিকনিক খাইতেছি।” সেখানে কয়েকটি  জীবিত  শীতের পাখি  ও তার মাংসের ছবি সংযুক্ত করে দেয়া  হয়েছে।
অনেকেই এ পোষ্ট নিয়ে নেতিবাচক কমেন্ট করেছেন। কয়েকজন আবার লিখেছেন অথিতি পাখি শিকার করা অপরাধ,  তার পরে আবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে অনেক বড় অপরাধ  করা হয়েছে। এই শীত মৌসুমে  বিভিন্ন  দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় অতিথি  পাখি আসে  আশ্রয় নিতে।  সেখানে এসব অথিতি পাখি শিকার করা হচ্ছে নির্বিচারে।
নদী বেস্টিত বাউফলের চন্দ্রদ্বীপ, কালাইয়া, নাজিরপুর, কেশবপুর, ধুলিয়া, কাছিপাড়া এলাকায়  অতিথি পাখির আগমন বেশী থাকে। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে কিছু অসাধু মানুষ। তারা টোপ ফেলে কিংবা জাল ফেলে পাখি শিকার করে।  আবার এসব পাখি আবার ফেরি করে বিক্রি করে।
বাউফলে সেভদ্যা বার্ড এর পরিচালক এমএ বশার বলেন, ‘‘অতিথি  পাখি শিকার, বেচাবিক্রি আইনে নিষিদ্ধ  করা হলে তা মানা হচ্ছেনা। বিশেষ করে এই শীতের মৌসুমে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিথি পাখি নিধনরোধে কোন  ধরণের পদক্ষেপ না নেয়ায় মূলত কিছু লোক পাখি শিকারে উৎসাহিত হচ্ছে।  তাদের উচিৎ বিভিন্ন প্রচার প্রচারনা মাধ্যে অতিথি পাখি শিকার অনুৎসাহিত করা।”
এ ব্যাপারে  বন ও প্রকৃতি সংরক্ষণ  বিভাগের  খুলনা অঞ্চলের মফিজুর রহমান চৌধুরীর  বলেন,‘‘শীতের তীব্রতা থেকে বাঁচতে  উত্তর মেরু, সাইবেরিয়া, ইউরোপ, এশিয়ার কিছু অঞ্চল, হিমালয়ের আশপাশের কিছু অঞ্চলের পাখিরা ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে চলে আসে। আবার বসন্তের সময় মানে মার্চ-এপ্রিলের দিকে শীতপ্রধান ওই সব দেশে  বরফ গলতে শুরু করে, কিছু কিছু গাছপালা জন্মাতে শুরু করে। তখন অতিথি পাখিরা নিজ দেশে ফিরে যায়। আমাদের উচিৎ এসব অথিতি পাখি নিরাপত্তা বিধান করা এবং শিকারীদের অনুৎসাহিত করা।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION