1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের শ্রদ্ধা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

বঙ্গবন্ধুর সমাধিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের শ্রদ্ধা

  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩০৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মো. মিজানুর রহমান।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মহাপরিচালকের সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ও কন্যা উপস্থিত ছিলেন।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক আওলাদ হোসেন, প্রকৌশলী মানসুরুল হক, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির সভাপতি মো. মোবিনুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রকৌশলী জালাল, গোপালগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.আশ্রাফুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন, কাশিয়ানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরান হোসেন, মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ফায়জুল ইসলাম, কোটালীপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদ, টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আরিফ হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে মহাপরিচালক ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন। পরে তিনি গোপালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়িত ৩ টি প্রকল্প পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION