1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মেয়াদ বৃদ্ধির প্রথম দিনে বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি বাবর গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

মেয়াদ বৃদ্ধির প্রথম দিনে বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৩২৫ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: বর্ধিত মেয়াদে আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ শ্রদ্ধা জানান তিনি।

আইজিপি সেখানে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন। পরে তিনি পরিদর্শন বইয়ে সই করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান জানান, এর আগে আইজিপি বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইয়ে সই করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে আইজিপি রাজারবাগ পুলিশ লাইন্সে শহিদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি(এসবি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (টুরিস্ট পুলিশ, চলতি দায়িত্বে) মো. হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান পিপিএম, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম, র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক, কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া বিপিএম, বরিশাল মেট্রোপলিটন কমিশনার সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, ডিআইজি (হাইওয়ে পুলিশ) সালমা ডলি পিপিএম, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, পৌরমেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আজ (১২ জানুয়ারি) থেকে ১ বছর ৬ মাস মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ করেছে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION