1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠি শহরের টিএন্ডটির সম্মুখে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ডাকাতি - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

ঝালকাঠি শহরের টিএন্ডটির সম্মুখে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ডাকাতি

  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২০৭ জন পঠিত
শফিকুল ইসলাম হিরু, জেলা প্রতিনিধি: ঝালকাঠি টিএন্ডটির সম্মুখের মুখোশধারীরা অস্ত্রের মুখে সবার হাতপা বেঁধে রেখে একটি ভবনে ডাকাতি করেছে বলে অভিযোগ উঠেছে।
শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকায় গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
এসময় ডাকাত দল ঘরে ষ্টীলের আলমারী ভেঙ্গে নগদ টাকা, স্বর্নালংকারসহ কয়েক লাখ টাকার মূল্যবান মালামাল লুটে নিয়েছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শহরের মধ্যে এধরনের লোমহর্ষক ডাকাতীর ঘটনায়  এলাকাবাসী শংকা প্রকাশ করেছে।
বাড়ির মালিক বাদল মুন্সি ও তার স্ত্রী জানায়, গভীর রাতে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাতদল দুইতালা ভবনের দরজা ভেঙে ঘরে ঢোকে।
এরপর তারা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাড়ির মালিক বাদল মুন্সি, তার স্ত্রী এবং দুই ছেলেকে পৃথক দুটি কক্ষে বিছানার ওপর তাদের হাতপা ও চোখ বেঁধে রাখে। এরপর রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত তারা আলমারী ও সুকেজ তল্লাশী  পরে মোবাইল ফোন, স্বানাংলকার ও নগদ টাকা নিয়ে ডাকাতদল র্নিবিঘেœ চলে যায়। এ ঘটনায় তিনি মামলা দায়ের করবেন বলে বাড়ির মালিক মো: বাদল মুন্সি পুলিশ জানান।
স্থানীয় একাধিক বাসিন্ধা জানিয়েছে, সাম্প্রতিক সময় শহরে প্রায়শই চুরীর ঘটনা ঘটছে। অনেকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ব্যবহার করলেও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সনাক্ত করার প্রযুক্তিগত সক্ষমতা না থাকায় দূর্বৃত্তরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। এ অবস্থায় শহরবাসী রাত্রী কালে শহরে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার দাবী জানিয়েছে।
এব্যাপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দিন সরকার জানান, সকালে থানায় সংবাদ দেয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌছেছি। বাড়ীর মালিকের সাথে আলাপ করে সরেজমিন তদন্ত করে দেখা হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পুলিশের পক্ষ থেকে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION