1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় শেখ রেহানার ৬৫তম জন্মদিনে জেলা ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসুচী পালন - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান পদ্মা ব্যারেজও হবে, দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী মন্ত্রীদের ১০ লাখ এমপিদের ৫ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রতিমন্ত্রীর ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

বগুড়ায় শেখ রেহানার ৬৫তম জন্মদিনে জেলা ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসুচী পালন

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৯১ জন পঠিত

বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৫তম জন্মদিনে দুপুরে বগুড়ায় মোহাম্মাদ আলী হাসপাতাল আইএইচটি মাঠে বগুড়ায় জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামের পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব।বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ্যাড. জাকির হোসেন নবাব বলেন, শেখ রেহেনা জাতির পিতা কন্যা হওয়া সত্বেও তিনি নির্মোহ জীবন যাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৫৫ সালের এই দিনে শেখ রেহানা জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল দুষ্কৃতিকারী সেনাসদস্যের হাতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সবাই নিহত হলেও বেলজিয়ামে থাকায় বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা।

ওই ঘটনার পর থেকেই তিনি যুক্তরাজ্যে বসাবাস শুরু করেন। সংসার জীবনে ছেলে রেদওয়ান সিদ্দিক ববি ও দুই কন্যা– টিউলিপ সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকের গর্বিত মা তিনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা দেখিয়েছেন লড়াই সংগ্রাম করে কিভাবে জীবনে জয়ী হওয়া যায়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ, ছাত্রলীগ নেতা শামীম, সাখোয়াত, মমিন, ইমরান, সহিদ প্রমুখ। শেখ রেহানার ৬৫তম জন্মদিনে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ৬৫টি বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION