1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালসার বলি কোটালীপাড়ার নববধু রাবেয়া - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

লালসার বলি কোটালীপাড়ার নববধু রাবেয়া

  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৬০৪ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া: পৃথিবীতে লোভ লালসা নেই এমন প্রাণি একটি ও আছে বললে ভুল হবে। আর এই লোভ-লালসার শিকার হয়ে বলিরপাঠা হতে হয় এমন ঘটনা ও আছে অসংখ্য। এই লালসার পরিমান প্রাণি কুলের মধ্যে মানুষ নামক প্রাণিটিরই সবচেয়ে বেশি দেখা যায়। একটা প্রবাদ সবারই জানা আছে “মানুষ যত পায় তত চায়”।

সেই লালসা নামক ঘৃন্য শব্দটির শিকার হয়ে এবার অকালেই বলী হয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার নববধু বাবেয়া (২০)।

নিহত রাবেয়া উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ইউনুস আলী শেখের মেয়ে।

সাত মাস পূর্বে মা-বাবা ঢাক-ঢোল পিটিয়ে রাবেয়াকে বিবাহ দেন পার্শবর্তী মধ্য মাঝবাড়ী গ্রামের হারুন দাড়িয়ার ছেলে সাদ্দাম দাড়িয়া (২৭) এর সাথে। সাদ্দাম বর্তমানে সাভার সেনা নিবাসে সেনা সদস্য হিসেবে কর্মরত আছেন। বিয়ের সময় শ্বশুর বাড়ী থেকে স্বার্ণালঙ্কার ও ফার্নিচার সহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয় মেয়ের জামাইকে। কিন্তু তাতে চাহিদা মেটেনি স্বামী শাশুড়ী দেবরদের। আরো যৌতুক দেবর হাকিম দাড়িয়ার চাকুরি এবং একটি নলকুপের জন্য শ্বশুর বাড়ীর লোকজন প্রায়াশই চাপ দিতে থাকে নববধুকে।

এ নিয়ে স্বামীর পরিবারে কাথায় কথায় শারীরিক ও মানুষিক নির্যাতনের শিকার হতেন রাবেয়া। অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে সোমবার (২-১-২৩) বিকেলে স্বামীর সাথে মোবাইলে কথা শেষ করে পিতৃ গৃহে গলায় ফাঁস দেয় রাবেয়া। স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন রাবেয়াকে। আমির আলী শেখ, মান্নান শেখ, দেলোয়ার হোসেন, আনিস সহ একাধিক এলাকাবাসী এই প্রতিবেদককে জানান-শশুরবাড়ীর লোকজন কারনে অকারনে নির্যাতন চালাত রাবেয়ার উপর।

নিহতের পিতা ইউনুস আলী শেখ ভাই মেহেদী হাসান বলেন-বিয়ের সময় ১৫ভরি স্বার্ণালঙ্কার, ৪ লক্ষ, ৫০ হাজার টাকার ফার্নিচার সহ বিভিন্ন উপহার দিয়েছি, বিয়ের পর থেকে আরো যৌতুক দেবরের চাকুরি ও নলকুপের জন্য চাপ দিয়ে আসছে রাবেয়াকে, সাদ্দাম বলে আমার মায়ের কথামতো না চললে তোমাকে ডিভোর্স দেব, স্বামী শাশুড়ির মানুষিক নির্যাতনের কারনেই রাবেয়া আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে নিহতের স্বামী সাদ্দাম দাড়িয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-যৌতুক চাকুরির জন্য চাপ মানুষিক নির্যাতন এ সব অভিযোগ সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্য জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-থানায় একটি অপ মৃত্যুর মামলা হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION