1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশকে নিয়ে ভুল প্রচারণা ঠেকাতে টেকনিক্যাল কমিটি - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

বাংলাদেশকে নিয়ে ভুল প্রচারণা ঠেকাতে টেকনিক্যাল কমিটি

  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৭৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ নিয়ে ভুল প্রচারণা ঠেকাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। রোববার (১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

জাতিসংঘ অথবা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিংবা বিদেশি কোনো রাষ্ট্রের বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাওয়া এবং বিদেশি বাংলাদেশি মিশনসমূহে তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট কিছু মন্ত্রণালয় ও বিভাগকে নিয়ে এ কমিটি গঠন করা হবে।

কূটনৈতিক সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করে জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিুসল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আলোচনার বিষয়ে কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভুল প্রচারণা বা বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য দেওয়া, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিংবা বিদেশি কোনো রাষ্ট্রের কোনো ইস্যুতে বাংলাদেশ নিয়ে জানতে চাওয়া, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান সংক্রান্ত তথ্য, বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে আরও যোগাযোগ বাড়ানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবে টেকনিক্যাল কমিটি। কমিটির সমন্বয়কারী হবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক।

সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সভায় সিদ্ধান্তের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। সভায় আলোচনায় বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটা ক্লোজ ডোর মিটিং। আমাদের কার্যক্রমের অংশ হিসেবে অনেক বৈঠকই করতে হয়। সব মিটিং যে গণমাধ্যমের জন্য ওপেন করতে হবে বিষয়টা এমন নয়। আমি এ বিষয়ে আর কিছু বলব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION