1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় সরকারি বই বিতরনে টাকা নেওয়ার অভিযোগ - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

কোটালীপাড়ায় সরকারি বই বিতরনে টাকা নেওয়ার অভিযোগ

  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৯৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি বই বিতরনে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৯২ নং টুপুরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের সরকারি বই বিতরণ করে ১০০ টাকা করে নিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার বিদ্যালয়টির প্রথম থেকে পঞ্চম শ্রেণির পর্যন্ত ২৫০ জন শিক্ষার্থীর মাঝে সরকারি বই বিতরণ করা হয়। এ সব বই বিনামূল্যে বিতরণের কথা থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীদের নিকট থেকে ১০০ টাকা করে নিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়টির একাধিক শিক্ষার্থী ও অভিভাবক এই প্রতিবেদককে বলেন, আমাদের নিকট
থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে, টাকা না দিলে বই দেওয়া হবে না বলে প্রধান শিক্ষক নিউটন মল্লিক জানিয়ে দিয়েছেন।

এ ব্যপারে প্রধান শিক্ষক নিউটন মল্লিকের সাথে কথা হলে তিনি জানান-টাকা না দিলে বই দেওয়া হবে না এটা সত্য নয়, তবে আমরা ম্যানেজিং কমিটির নির্দেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবি জানান, শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ১০০ টাকা করে নেওয়া হয়েছে, বিগত চার/পাঁচ বছর ধরে আমরা এভাবেই টাকা উত্তোলন করে আসছি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, বই বিতরণ নীতিমালায় এভাবে টাকা নেওয়ার কোন বিধান নেই, যদি এভাবে টাকা নেওয়া হয় তাহলে সরজমিন তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION