1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক - Bangladesh Khabor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাবার বিতরণ কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম

পাঁচবিবিতে কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক

  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৭৮ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সোমবার রাতে র‍্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার কালিরবাজার এলাকা হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের বারোকান্দি গ্রামের আবু তাহেরের ছেলে মামুনূর রশিদ মামুন(৩৫) ও কলন্দপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মাহফুজার রহমান নয়ন(২৭)। আজ সকালে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, র‍্যাবের মাদক বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করার সময় উপজেলার কালিরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ তাদের হাতে নাতে আটক করা হয়।

এসময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION