1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে আইন সচিব ও জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দের শ্রদ্ধা - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

বঙ্গবন্ধুর সমাধিতে আইন সচিব ও জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৬২ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি এ.এইচ. এম হাবিবুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বিচার বিভাগীয় কর্মকর্তাগণদের সাথে নিয়ে পৃথকভাবে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় আইন ও বিচার বিভাগের সলিসিটর রুনা নাহিদ আকতার, যুগ্মসচিব (প্রশাসন -২) শেখ গোলাম মাহবুব, যুগ্মসচিব (বাজেট ও উন্নয়ন) শেখ হুমায়ূন কবীর, উপসচিব (প্রশাসন-২) এস. মোহাম্মদ আলী, উপসচিব শাহরিয়ার মাহমুদ আদনান, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আছাদুজ্জামান, গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হায়দার আলী খন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, সিনিয়র সহকারী সচিব (বিচার শাখা -৫) তৈয়বুল হাসান, সচিবের একান্ত সচিব এস. এম. মাসুদ পারভেজ, সিনিয়র সহকারী সচিব (বিচার শাখা-১) মোর্শেদ আল মামুন ভূঁইয়া, সিনিয়র সহকারী সচিব (বিচার শাখা-৮) মো. একরামুল হক শামীম, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আ. হান্নান মোল্লা সহ বিচার বিভাগের অন্যান্য বিচারকগণ, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের, ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

পরে আইন সচিব বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এছাড়াও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সংরক্ষিত পরিদর্শন বইয়ে পৃথক পৃথকভাবে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।

এর আগে আইন সচিব গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে সেখানে তাকে গোপালগঞ্জ বিচার বিভাগের পক্ষ থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হায়দার আলী খন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া তাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এছাড়াও বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার সভাপতি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল ও সাধারণ সম্পাদক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION