1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে ওএমএস’র ৯ বস্তা চাল জব্দ - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

বিরামপুরে ওএমএস’র ৯ বস্তা চাল জব্দ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩২৯ জন পঠিত

মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর: বিরামপুর কলেজ বাজারে ৩০ টাকা কেজি দরে ভোক্তাদের নিকট বিক্রির জন্য আনা সরকারি চাল বেশি দামে ব্যবসায়ীদের নিকট বিক্রি করা ওএমএস’র বড় ৯ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, বৃহস্পতিবার কলেজ বাজারস্থ ওএমএস ডিলার ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের ওএমএস দোকান থেকে বস্তা বদল করে বড় আকারের ৭ বস্তা চাল নিয়ে একটি রিক্সাভ্যান যাওয়ার সময় স্থানীয় লোকজন তা আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ দেয়।

উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, থানার ওসি সুমন কুমার মহন্ত ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা ঘটনাস্থলে গিয়ে ভ্যানসহ ৭ বস্তা ওএমএস’র চাল জব্দ করেন। এসময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কলেজ বাজারে একটি মুদি দোকান থেকে আরো ২টি বড় বস্তায় রাখা ওএমএস’র চাল জব্দ করেন। মুদি দোকানী আব্দুল গোফফার জানান, তিনি এই চালগুলো ওএমএস ডিলার আবু হেনা মোস্তফা কামালের নিকট থেকে কিনে আনেন। ইতিপূর্বেও তিনি ডিলারের নিকট থেকে চাল কিনে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করেছেন।

এব্যাপারে ওএমএস ডিলার আবু হেনা মোস্তফা কামাল কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, ওএমএস সন্দেহে ৯ বস্তা (৪৩৭ কেজি) চাল জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION