1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কচুয়ার কৃতি সন্তান আল-আমিন হোসেনের শুদ্ধাচার পুরষ্কার আইজিপির হাত থেকে গ্রহণ  - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

কচুয়ার কৃতি সন্তান আল-আমিন হোসেনের শুদ্ধাচার পুরষ্কার আইজিপির হাত থেকে গ্রহণ 

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩০৪ জন পঠিত
মো.হারুনুর রশিদ, কচুয়া : কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ২০২০-২০২১ সেশনে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কক্সবাজার জেলায় পুলিশ সুপারের কার্যালয়ে আইসিটি শাখায় কর্মরত, চাঁদপরের কচুয়া উপজেলাধীন দারাশাহী তুলপাই গ্রামের কৃতি সন্তান পুলিশ কন্সটেবল মোঃ আল-আমিন হোসেন।
গত ৭ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স এর মূল ভবনে উপস্থিত হয়ে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করেন মোঃ আল-আমিন হোসেন।
জানা গেছে, ২০২০-২০২১ সালে কক্সবাজার জেলা পুলিশে পেশাগত দক্ষতা, যোগ্যতা, সততা, ভালো আচরণসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক ১৮টি সূচকে ভালো লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার পান। কন্সটেবল আল-আমিন হোসেন এর আগেও সাবেক পুলিশ সুপার হাসানুজ্জামানের কাছ থেকে ভালো কাজের জন্য পুরুষ্কার পেয়েছিলেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশের ১২০ জন পুলিশ সদস্য’কে “শুদ্ধাচার পুরুষ্কার নীতিমালা, ২০১৭’ অনুযায়ী শুদ্ধাচার সম্মাননা সনদ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। তার মধ্যে জেলা পুলিশ কক্সবাজার থেকে কন্সটেবল মোঃ আল-আমিন হোসেন শুদ্ধাচার পুরুষ্কারে নির্বাচিত হয়েছেন। পুরো জেলায় একমাত্র মোঃ আল-আমিন  এই সম্মানজনক পুরস্কারটি পেয়েছেন। এই সম্মানা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জেলা পুলিশ।
কনস্টেবল আল-আমিন হোসেন বলেন, আমি সব সময় চেষ্টা করি শতভাগ আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে কাজ করতে চেষ্টা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION