1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা

  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৮২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : মরিয়ম আফিজা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬-এর প্রথম মেট্রোরেল চালক হতে যাচ্ছেন। আগামীকাল চালু হতে যাওয়া দেশের প্রথম মেট্রোরেলটি চালাতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল ১১টায় উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করবেন।

ম্যাস ট্রানজিট লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক গণমাধ্যমে বলেন, মেট্রোরেল চালুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটি চালাতে প্রয়োজনীয় সংখ্যক অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে ছয়জন নারী চালক রয়েছেন। চালকরা এই ট্রেনটি চালাতে প্রশিক্ষণ নিয়েছেন। তাই তারা দক্ষতার সঙ্গেই এই ট্রেন চালাতে পারবেন।

তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করার পর একজন মেট্রোটেন চালক হিসেবে আফিজাকে নিয়োগ দেওয়া হয়। আফিজা একজন দক্ষ চালক হিসেবে গড়ে উঠতে এক বছরব্যাপী দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও তিনি চট্টগ্রামের হালিশহরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে দুই মাসের আরেকটি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ঢাকা ফিরে তিনি চার মাসব্যাপী আরেকটি প্রশিক্ষণ সম্পন্ন করেন।

বর্তমানে আফিজা উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেল ডিপোতে এই ট্রেনের কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে মেট্রোরেলটির নির্মাণকারী প্রতিষ্ঠান জাপানের মিৎসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরাও চালকদের এই ট্রেন চালানোর কারিগরি ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION