1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে নবনির্মিত নার্সিং ইনষ্টিটিউট উদ্বোধনের অপেক্ষায়  - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

বাউফলে নবনির্মিত নার্সিং ইনষ্টিটিউট উদ্বোধনের অপেক্ষায় 

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২৬৫ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নার্সিং ইনস্টিটিউট। দৃষ্টিনন্দন এই প্রকল্পটি এখন কেবল উদ্বোধনের অপেক্ষায়। এটি চালু হলে দক্ষিণাঞ্চলের নার্সিং শিক্ষায় নতুন দ্বার খুলে যাবে।
নব নির্মিত এই প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করা হয়েছে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নার্সিং ইনস্টিটিউট’ হিসেবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালে বাউফলের বিভিন্ন ইউনিয়নের আয়োজিত আওয়ামীলীগের কর্মীসভায় স্বাস্থ্য শিক্ষার অগ্রগতির লক্ষে স্থানীয় সংসদ সদস্য আসম ফিরোজ একটি নার্সিং ইনস্টিটিউট করার প্রস্তাব করেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালে কলাপাড়া উপজেলায় অনুষ্ঠিত এক সমাবেশে বাউফলে একটি নার্সিং ইনস্টিটিউট নির্মাণ কাজের ঘোষণা দেন।
এরপর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দেড় একর জমির উপর ১৭ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ৯২৮ টাকা নির্মাণ ব্যয় ধরে নার্সিং ইনস্টিটিউট নির্মাণ কাজের দরপত্র আহবান করে। ২০২০ সালের ৫ মার্চ প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। মেসার্স পোদ্দার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, পাঁচ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এই নার্সিং ইনস্টিটিউটে একই সঙ্গে ২০৭ জন শিক্ষার্থীর জন্য একাডেমিক ও আবাসন ব্যবস্থা, আধুনিক শ্রেণিকক্ষ, ১২৫০ বর্গফুটের অধ্যক্ষের কোয়ার্টার এবং ২০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সাবষ্টেশন রয়েছে।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এসএম কবির হাসান জানান, শিগগিরই এই নার্সিং ইনষ্টিটিউটে একাডেমিক কার্যক্রম শুরুর প্রক্রিয়া করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION