1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বড়দিন উদযাপন উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

গোপালগঞ্জে বড়দিন উদযাপন উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৯২ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: আগামী ২৫ ডিসেম্বর তথা আসন্ন খ্রিষ্টান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন নিরাপদ করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জেলার সকল উপজেলায় বিদ্যমান গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের যাজক ও গীর্জা-সংশ্লিষ্ট বিভিন্ন পদের খ্রিষ্টীয় ধর্মগুরু ব্যক্তিবর্গের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম।

অনুষ্ঠানে উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ আসন্ন ‘বড়দিন’ এর নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো. মোহাইমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল শাহীনুর চৌধুরী, জেলার ডিআইও-১ সহ সকল থানার অফিসার ইন চার্জ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সন্মানিত পুলিশ সুপার গোপালগঞ্জ নিরাপত্তা গাইডলাইন প্রদান করেন এবং সংশ্লিষ্ট সবার কাছ হতে এ বিষয়ে সহযোগিতা কামনা করেন। তিনি সকল অফিসারকে গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নে দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION