1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে সেটি পাকিস্তান প্রেমীদের পছন্দ হয় না’ - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

‘বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে সেটি পাকিস্তান প্রেমীদের পছন্দ হয় না’

  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৭৮ জন পঠিত

সুকুমার রায়, কাহারোল : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে শেখ হাসিনার সরকার ভুর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা ও আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারনে বাংলাদেশে আজ খাদ্য উৎপাদনে সয়ংসম্পুর্ণ।

তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে। বাংলাদেশ যে সারাবিশ্বের অনেক দেশ থেকে ভালো আছে সেটি পাকিস্তান প্রেমীদের পছন্দ হয় না। তারা চায় বাংলাদেশকে দাবায়ে রাখতে। কিন্তু তারা জানে না বাংলাদেশের জনগণকে কেউ দাবায়ে রাখতে পারবে না। সব ষড়যন্ত্রের জবাব জনগণ দেবে।

বুধবার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কম্বাইন হার্ভেস্টার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

কাহারোল উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদকক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. সাদেক ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION