1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ডাকাতি - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ডাকাতি

  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৮ জন পঠিত

শফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলা সদরের বাইপাস মোড়ের মৃত মোহাম্মদ মৃধার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মিলন মাহমুদ বাচ্চুর বাড়িতে মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, সোমবার ছোট মেয়েকে নিয়ে মোঃ মিলন মাহমুদ বাচ্চু ঢাকায় যায়। রাতে বাসায় তার সহধর্মিনি মাহমুদা খানম একা ছিল। সে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। গভীর রাতে ভবনের পিছনে রান্নাঘরের খোলা জানালা থেকে কৌশলে দরজার সিটকানি খুলে ভিতরে প্রবেশ করে ৮/১০জনের একটি ডাকাত দল। এ সময় মাহমুদাকে বেধে ভবনের মধ্যে তান্ডব চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় তারা।

চেয়ারম্যানের সহধর্মিনি শিক্ষিকা মাহমুদা খানম জানায়, ঘুমের মধ্যে রাতের কোন এক সময় ডাকাত দল তার বেডরুমে ডুকে গলায় চেইন টান দিয়ে নিলে তার ঘুম ভেঙ্গে যায়। এ সময় মুখোশ পড়া ৮ জনের একটি ডাকাত দল রুমের লাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করে তার হাত মুখ বেধে ফেলে। পরে প্রতিটি রুমে তান্ডব চালিয়ে সব ভাংচুর করে নগদ ৫০ হাজার টাকা, ১৭ ভরি স্বর্ণালঙ্কার সহ আরো মালামাল হাতিয়ে নিয়ে চলে যায় ডাকাতরা।

রাজাপুর থানা ওসি তদন্ত মো. মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। তবুও অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION