1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১ - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

গোপালগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৮১ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাফেজ হেদায়েত উল্লাহ (২০) নিহত হয়েছেন। তিনি মসজিদে ইমামতি করতেন বলে জানা গেছে।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাফেজ হেদায়েত উল্লাহ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ডোমরাকান্দি গ্রামের এনায়েত উল্লাহর ছেলে। তিনি একই উপজেলার ফুকরা সরদারপাড়া নতুন জামে মসজিদে ইমামতি করতেন।

উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানিয়েছেন, সকালে হাফেজ হেদায়েত উল্লাহ মোটর সাইকেলে করে কাশিয়ানীর দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা মাদ্রাসা এলাকায় দ্রুতগামী একটি মাইক্রোবাস তার মোটর সাইকেলকেটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা হেদায়েত উল্লাহ রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।

তিনি আরো জানান, পুলিশ ঘাতক মাইক্রোবাসকে আটক করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ স্বজন কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION