1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হজযাত্রীর থেকে অর্থ নেওয়ার পর দিতে হবে রসিদ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

হজযাত্রীর থেকে অর্থ নেওয়ার পর দিতে হবে রসিদ

  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৩১৮ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : হজযাত্রীর কাছে থেকে অর্থ গ্রহণের বিপরীতে অর্থ গ্রহণের রসিদ দেওয়া প্রয়োজন। এজন্য এ সংক্রান্ত আর্থিক লেনদেন রসিদ অথবা ব্যাংক রসিদের মাধ্যমে করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু ব্যক্তি ও এজেন্সিগুলোর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২’ অনুসারে হজের নিবন্ধনের পূর্বেই হজযাত্রীর সঙ্গে হজ এজেন্সির লিখিত চুক্তি সম্পাদন, এজেন্সির দায়িত্ববান প্রতিনিধি নয় এমন ব্যক্তি বা গ্রুপ লিডারের মাধ্যমে লেনদেন না করে সরাসরি এজেন্সির সঙ্গে এবং ব্যাংকের মাধ্যমে লেনদেন করা বাঞ্ছনীয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হজ সংক্রান্ত সবক্ষেত্রে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২’ এর অনুসরণসহ সব ধরনের আর্থিক লেনদেন যথাযথ প্রতিনিধি, অংশীদার, স্বত্বাধিকারীর মাধ্যমে এবং রসিদ বা ব্যাংক রসিদের মাধ্যমে করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION